Press "Enter" to skip to content

আনজুমানে আশেকান মোস্তফা যুব ও তরুণ পরিষদ মাহফিল

চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
সত্য ও ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত কারবালার প্রান্তরে নির্মম নির্যাতন ও নিপীড়নে পরাজিত প্রতারিত হুসাইনি কাফেলা চিরস্মরণীয় ও বরণীয়। প্রতিটি আশুরা ও শোহাদায়ে কারবালা দিবস আমাদের নতুন পথ ও নতুন জীবনের প্রতি অনুপ্রেরণা জোগায়। জীবনের ব্রত, ত্যাগের শিক্ষা, আত্মমর্যাদাবোধ জাগ্রত করে। ভয়কে জয় করে, নিজের জীবন উৎসর্গ করে, রক্তলাল মুক্তির পথ তৈরি করে, পরবর্তী প্রজন্মের জন্য সহজ পথ ও সুন্দর সমাজ বিনির্মাণ করাই শোহাদায়ে কারবালার মহতী শিক্ষা। শোহাদায়ে কারবালা মাহফিল ও শাহ আহছানুজ্জামান হাশেমী (রহঃ) ওরসে বক্তারা এ কথা বলেন।
ভাটিয়ারী কদমরসুল গাউছিয়া তৈয়্যবীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ময়দানে আশেকানে মোস্তফা (স:) যুব ও তরুণ পরিষদ কদম রসুল শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন আল আমিন হাশেমী দরবদর শরীফের সাজ্জাদানশীন পীরে তরীকত, শায়খুল হাদীস আল্লামা কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী (ম,জি,আ)।
শাহ আহছানুজ্জামান হাশেমী (রহঃ) এর জীবনী আলোচনা এবং কারবালার ঘটনা থেকে প্রকৃত শিক্ষা নিয়ে মুসলমানদেরকে জীবন অতিবাহিত করার আহ্বান জানান তিনি।
আনজুমানে আশেকান মোস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরসুল শাখার সেক্রেটারী আবু সুফিয়ান শিবলুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা গাজী মুহাম্মদ শফিউল আলম নিজামী (মা,জি,আ), আশেকানে মোস্তফা (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তরুণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী, হাফেয মওলানা মুহাম্মদ আবু সাইদ সিদ্দীকী, মওলানা মুহাম্মদ আবু সাইদ শাহীন সহ আরো অনেক ওলাময়ে কেরাম উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.